হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ তিনি অসুস্থ। সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করা আমাদের সবার দায়িত্ব। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরো কয়েকটি বছর বেঁচে থাকেন।” শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুতুবপুর […]

Continue Reading

নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ

আড়াইহাজারে সমাজকল্যাণ সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’র উদ্যোগে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী […]

Continue Reading

নতুন পালপাড়ায় মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৫টি দোকান

নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৫টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ৩৫টি হোসিয়ারি কারখানা ও বডি নিটিং দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে অনুমানিক তিন কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ […]

Continue Reading

স্ত্রীর পরকীয়ার জেরে সুমন হত্যা: স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা নামে ৩৫ বছর বয়সী যুবককে কুপিয়ে খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, স্ত্রীর পরকিয়া প্রেমের জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই যুবক। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী বাউল শিল্পী সোনিয়া আক্তারকেও (২২) গ্রেপ্তার করেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ […]

Continue Reading

লটারির মাধ্যমে নারায়ণগঞ্জের ৭ থানায় নতুন ওসির প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই নারায়ণগঞ্জ জেলার সাত থানার অফিসার ইনচার্জদের (ওসি) পদায়নের জন্য প্রস্তাব করা হয়েছে। লটারির মাধ্যমে নতুন ওসিদের পদায়ন চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। লটারিতে নারায়ণগঞ্জ জেলার বর্তমান ওসিদের অন্য জেলায় বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানার ওসি […]

Continue Reading

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর নবীগঞ্জ কদম রসূল দরবার শরীফ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক […]

Continue Reading

ত্যাগী নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেয়ার দাবি কালামের

বন্দর থানা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় নাসিক ২৩নং ওয়ার্ডস্থ কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন […]

Continue Reading

না.গঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গায় দেখতে চাই: উপদেষ্টা ডা. আসিফ নজরুল

নারায়ণগঞ্জকে ‘নির্যাতন ও গডফাদারদের’ প্রভাবমুক্ত করে ন্যায় বিচারের কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে এই জেলা থেকেই ই-বেইল বন্ড প্রবর্তন কর্মসূচির উদ্বোধন করা হলো। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই উদ্যোগকে নারায়ণগঞ্জকে ‘মুক্তির জায়গায়’ পরিণত করার প্রথম ধাপ হিসেবে অভিহিত করেছেন। বুধবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ‘ই-বেইল বন্ড […]

Continue Reading

ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার উন্নয়নে পাঁচ সংগঠনের যৌথ উদ্যোগ

নারায়ণগঞ্জের বিভিন্ন সংকট ও নাগরিক সমস্যা সমাধানে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলার পাঁচটি সামাজিক সংগঠন। সংগঠনগুলো হলো— নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন, নগর ভাবনা এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, নিজেদের স্বকীয়তা ও স্বাধীনতা বজায় রেখে তারা নগরের জরুরি সামাজিক ও নাগরিক ইস্যুতে একসঙ্গে কাজ করবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) […]

Continue Reading

খানপুর হাসপাতালে র‍্যাব-প্রশাসনের সাঁড়াশি অভিযানে আটক ১৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিশেষ উদ্যোগ এবং জনস্বাস্থ্যের সুরক্ষার লক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে পরিচালিত হলো এক বিশেষ অভিযান। র‍্যাব এবং জেলা প্রশাসনের এই যৌথ সাঁড়াশি অভিযানে হাসপাতাল চত্বর থেকে হাতেনাতে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। দালাল মুক্তকরণের এই কঠোর পদক্ষেপে সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে। জানা যায়, […]

Continue Reading