পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে জাতীয় ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারেক বলেন, “হামলার শিকার যুবকরা দুপুরে হামলার শিকার হয়েছেন বলে জানালেও সন্ধ্যায় তারা পুলিশকে বিষয়টি […]

Continue Reading

নারায়ণগঞ্জে কোন আসনে কত ভোটার

রাজধানীর পাশে শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বেড়েছে ভোটার ও ভোটকেন্দ্রের সংখ্যা। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে মোট ভোটার ছিল ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন। যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জনে। তাদের মধ্যে পুরুষ ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন ও নারী ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ […]

Continue Reading

দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

মাদক কারবারের সাথে জড়িত থাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই সময় তার থেকে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম জিহাদুল ইসলাম (২০)। সে কক্সবাজার টেকনাফের, বর্তমান সিদ্ধিরগঞ্জের পাইনাদি বসবাস করে। ৯ ডিসেম্বর রাতে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশ থেকে জানানো হয়, থানার নবাগত অফিসার […]

Continue Reading

রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার মীরগাঁদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদল […]

Continue Reading

নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই: এসপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “নারায়ণগঞ্জে কোন চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই। ইতোমধ্যে অবৈধ অস্ত্র জব্দ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো অবহেলা হবে না। আমরা সবসময় জনগণের পাশে আছি।” মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য […]

Continue Reading

যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি

নারায়ণগঞ্জের ভয়াবহ যানজট, শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তাহীনতা, চিকিৎসাসেবার দুরবস্থা এবং শহরের অতিমাত্রার দূষণ—এ সবকিছু সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতা ও প্রতিনিধিদের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় […]

Continue Reading

‘ওসমান অনুসারীরা বিভিন্ন রাজনৈতিক দলে পুরোনো কর্মকাণ্ডে লিপ্ত’

গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে গুম-খুন-সন্ত্রাসের সঙ্গে জড়িত ওসমান পরিবারের উল্লেখযোগ্য অংশ পালিয়ে গেলেও তাদের অনুসারীরা ‘বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পুরোনো কর্মকাণ্ডে লিপ্ত’ রয়েছে বলে মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি আরও বলেন, এই ব্যবস্থার পরিবর্তনের আকাক্সক্ষায় দল-মত, ডান-বাম নির্বিশেষে সম্মিলিতভাবে রাস্তায় নেমে ফ্যাসিবাদী, স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। কিন্তু শেখ হাসিনা ও নারায়ণগঞ্জে খুন-সন্ত্রাসের […]

Continue Reading

বিএনপিতে ঢোকার পাঁয়তারা ওসমান-ঘনিষ্ঠ শিখন সরকারের

নারায়ণগঞ্জ শহরে ওসমান পরিবারের ঘনিষ্ঠজন বলে পরিচিত আওয়ামী লীগ নেতা শিখন সরকার শিপন এখন বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। ওসমান-ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পদে থাকা শিখন গণঅভ্যুত্থানের পর বিএনপির লোকজনের সঙ্গে ঘনিষ্ঠতা অর্জন করেছেন। ইতোমধ্যে তাকে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন, অপেক্ষা করছেন সরাসরি […]

Continue Reading

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাই: নারীসহ ৩ জনকে গণপিটুনি

ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণ ও তরুণীকে তুলে নিয়ে মারধর এবং ছিনতাই করার ঘটনায় এক নারীসহ তিনজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সাহারা সিটি বালুর মাঠে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ বিশেষ পেশার (সাংবাদিক) কার্ড উদ্ধারসহ ছিনিয়ে নেওয়া মোবাইল […]

Continue Reading

জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় নির্বাচনের মাঠে হঠাৎ নতুন উত্তাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা গোলাম মসিহ্ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমীর মুফতি রেজাউল করিম তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে জেলাজুড়ে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। এর আগে […]

Continue Reading