প্রার্থী কে হলো বিষয় না, নির্বাচন ধানের শীষের: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমি কোনো দল তৈরি করি নাই। কোর্টে আমি যখন থাকি তখন অনেকেই আমার কাছে আসে। আমাকে বলে- আমি কাজী মনির ভাইয়ের লোক, আজাদ, মান্নান ও শাহ আলমের লোক। আমি বলি আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই। আমার কাছে মূল্য হলো- বিএনপির লোকের।” “আমার কাছে তারেক রহমানের […]

Continue Reading

নারায়ণগঞ্জ ক্লাবে আবারও সভাপতি এম সোলায়মান

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোলায়মান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বদিউজ্জামান বদু। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভোট গণনার পর ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ চলে। ভোট গণনার পর বিজয়ী ১১ জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা আনিসুল […]

Continue Reading

ফেরি দুর্ঘটনা: নদীতে মিললো ২ লাশ, আরেকজনের মৃত্যু হাসপাতালে

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে যাবার ঘটনায় তিনজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এর কয়েক ঘন্টা ঘটনার পর হাসপাতালে একজন মারা যান বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান। […]

Continue Reading

হাদির মৃত্যু: খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ডিআইটি মসজিদ চত্বর থেকে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য […]

Continue Reading

খুতবায় ইসলামপন্থী আটদলের সমালোচনায় মাওলানা আউয়াল, উত্তেজনা

বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা নিয়ে ইসলামপন্থী আটদলীয় জোটের কড়া সমালোচনা করেছেন ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের খুতবায় তার এ রাজনৈতিক বক্তব্যকে ঘিরে মসজিদের ভেতর সাময়িক উত্তেজনাও দেখা যায়। যদিও অন্যান্য মুসুল্লিদের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়। তিনি বলেছেন, “আপনি যে ইসলাম চাচ্ছেন, সেই ইসলাম এইভাবে […]

Continue Reading

মুনাফেকদের দল থেকে সাবধান থাকতে হবে: আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, কিছু দল আছে দেখতে ভালো কর্ম খারাপ তাদের কাছে সাবধান থাকতে হবে; এ মুনাফেকদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমাদের যেন আল্লাহ তাদের চেনার এবং বোঝার তৌফিক দান করেন। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) ধামগড় ইউনিয়ন ২৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং […]

Continue Reading

হাদীর জন্য দোয়া চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘নির্বাচনে নিরাপত্তার কোন শস্কা নেই’

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন কে করবে আর কে করবে না এটা একান্তই তার নিজের বিষয়। নির্বাচন একটি বড় শব্দ হলেও আজকের দিনে এখানে সবাই নিরাপদে উপস্থিত হয়েছেন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ ইউনিটে ৬টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান […]

Continue Reading

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। “সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে”, বলেন তিনি। সদর মডেল […]

Continue Reading

‘আ.লীগের সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ

‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে পুলিশকে এমন নির্দেশনা […]

Continue Reading

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান

“নিরাপত্তা শঙ্কার” শঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মাসুদ বলেন, “নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। ঢাকায় ওসমান হাদির উপর গুলিক […]

Continue Reading