সরকারি নির্ধারিত হারে ঢাকা-নারায়ণগঞ্জের বাসভাড়া নির্ধারণের দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত হার অনুযায়ী নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায়। একই সঙ্গে জেলায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার […]

Continue Reading

কোন দোসরদের শক্তিতে তারা এক দফা শুরু করে দিয়েছে?: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ‘আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে থাকবেন, রাজাকার এবং দোসররা সংসদের ভেতরে এবং বাইরে তাদের চরিত্রের মুখোশ উন্মোচন করা শুরু করে দিয়েছে। মাত্র ছয় মাসের সরকারের মাথায় এখন তারা বলতে চাচ্ছে যে, এক দফার দাবিতে তারা নাকি আন্দোলনে নামবে।’ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ […]

Continue Reading

মেঘনা নদীতে গোসলে নেমে ২ জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী ও কাশবন সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জমজ দুই ভাই হলো- সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া সরকারি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী আশেকিন (১৫) ও তার জমজ ভাই আরেফিন (১৫) তারা মোগরাপাড়া ইউনিয়নের […]

Continue Reading

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪৭

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান […]

Continue Reading

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বন্ধ, গত তিন মাসের অস্বাভাবিক অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের […]

Continue Reading

বন্দরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ও ১০ পুড়িয়া হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে নিজাম (২২) ও একই থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালা চাঁন মিয়ার ছেলে আল আমিন (৩৫)। ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক সাইউল ইসলাম বাদী […]

Continue Reading

কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় গ্রেপ্তার ২

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হোসেন হত্যাকান্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ওইদিন নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাতে নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো- কুড়িগ্রামের নাগেশ্বরী থানার মো. মানিক মিয়ার ছেলে […]

Continue Reading

এসপির নেতৃত্বে ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় কাগজপত্র না থাকায় ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলার […]

Continue Reading

বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের টিকিট ও ভাড়া আদায়ের উদ্যোগ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে ট্রেনের টিকিট বিক্রি ও ভাড়া আদায়সহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে গত ২ সেপ্টেম্বর প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দরপত্রের প্যাকেজ-১-এর […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে নষ্ট হচ্ছে নাসিক’র শত কোটি টাকার প্রকল্প, হকারদের দখলে ডিএনডি লেকপাড়

সিদ্ধিরগঞ্জে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ডিএনডি লেকপাড়ের সৌন্দর্য ও সাধারণ মানুষের হাঁটার পথ এখন পুরোপুরি হকারদের দখলে। সিটি করপোরেশনের উদাসীনতা ও তদারকির অভাবে বিনোদনপ্রেমী মানুষ ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় ডিএনডি লেকপারের প্রায় এক কিলোমিটার দীর্ঘ ফুটপাত […]

Continue Reading