জাতীয়
কারাগারে অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের কারাবন্দির মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. সজীব আহমেদ (২৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস। […]
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ফয়সালকে কৃষক দলের পর ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন থেকেও অব্যাহতি
নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে এবার বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন থেকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তাকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ […]
চাঁদাবাজি মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। […]
আন্তর্জাতিক
‘পুরোপুরি বিধ্বস্ত’ গাজার অর্থনীতি যুদ্ধপূর্বাবস্থায় ফিরতে লাগবে ৩৫০ বছর, বলছে জাতিসংঘ
‘পুরোপুরি বিধ্বস্ত’ গাজার অর্থনীতি যুদ্ধপূর্বাবস্থায় ফিরতে লাগবে ৩৫০ বছর, বলছে জাতিসংঘ এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলা এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের লড়াইয়ে গাজার ‘অর্থনীতি পুরোপুরি বিধ্বস্ত’ হয়েছে। এ তথ্য জানিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে, এ উপত্যকার অর্থনীতি যুদ্ধপূর্বাবস্থায় ফিরতে লাগবে ৩৫০ বছর। এ যুদ্ধে গাজার অর্থনৈতিক ক্ষতি […]
এক বছর পর মাঠে ফিরলেন নেইমার
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। এএফসি চ্যাম্পিয়ন লিগে সোমবার আল-আইনের বিপক্ষে ম্যাচের ৭৭তম মিনিটে আল-হিলাল মিডফিল্ডার আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। আবু-ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে অল্প সময়ের মধ্যে গোলের সুযোগও তৈরি করেন নেইমার। তার একটি শট আল-আইন গোলরক্ষক খালিদ এইসার হাতে […]
রাজনীতি
সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসদাচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শোকজ পাওয়া […]
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ সদস্যসহ গ্রেপ্তার ১০৯ জন
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত সদস্যসহ ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, ডাকাত ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন। বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ছয়জন মাদক ব্যবসায়ী, […]
সুসময়ে আসে, দুঃসময়ে পালায় এটাই আওয়ামী লীগের ঐতিহ্য: আবুল কালাম
সুসময়ে ক্ষমতার দাপট দেখানো আর দুঃসময়ে নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের ‘ঐতিহ্য’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আবুল কালাম বলেন, “সুসময়ে […]

