রাজিবের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা

দীর্ঘদিনের শ্রমিক ছাঁটাই ও বেতন বঞ্চনার প্রতিবাদে আন্দোলনরত নারায়ণগঞ্জের ইউনাইটেড গার্মেন্টস (পুলিশ লাইন) শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। তাঁর উদ্যোগে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা এবং আগামী রোববার মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বসে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ‎ ‎মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাষাড়া মোড়ে […]

Continue Reading

বন্দরে ‘শ্রম কল্যাণ কমপ্লেক্স’ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক

ভিসা প্রতারণা ও রিক্রুটিং এজেন্সির জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভিসা প্রতারণায় জড়িত থাকার দায়ে ইতোমধ্যে ৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি সংস্থাকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হচ্ছে। প্রতারণা এড়াতে গণমাধ্যমে […]

Continue Reading

সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসদাচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শোকজ পাওয়া […]

Continue Reading

না’গঞ্জে গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির

প্রতি বুধবারের ন্যায় এ সপ্তাহেও নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের জমি-জমা […]

Continue Reading

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ সদস্যসহ গ্রেপ্তার ১০৯ জন

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত সদস্যসহ ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, ডাকাত ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন। বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ছয়জন মাদক ব্যবসায়ী, […]

Continue Reading

বাংলাদেশে হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই : রাজিব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি এবং দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চাই। নানা ষড়যন্ত্রের মধ্যেও আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরানো সম্ভব হয়নি। ‎‎সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় […]

Continue Reading

বাসভাড়া ৫৮ ও ৩৪ টাকা নির্ধারণে নীতিগত ঐকমত্য, অবরোধ স্থগিত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণের বিষয়ে প্রশাসন, বাস মালিক সমিতি ও আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে নীতিগত ঐকমত্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৬ অক্টোবর সকাল ৮টা থেকে ঘোষিত অর্ধদিবস সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি ৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের কক্ষে […]

Continue Reading

নারায়ণগঞ্জকে গ্রিন-ক্লিন সিটিতে রূপান্তরে চেষ্টা করছি : এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ একটি ছোট শহর হলেও এখানে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে নারায়ণগঞ্জের সমস্যাগুলো সমাধানে কাজ করছি। চেষ্টা করছি নারায়ণগঞ্জকে একটি গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে।’ সোমবার (৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে ভলান্টিয়ার নিয়োগের […]

Continue Reading

চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ভাড়া নির্ধারণ নিয়ে প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থী-যাত্রী প্রতিনিধিদের মধ্যে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। তবে দীর্ঘ বৈঠকেও ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত […]

Continue Reading

সুসময়ে আসে, দুঃসময়ে পালায় এটাই আওয়ামী লীগের ঐতিহ্য: আবুল কালাম

সুসময়ে ক্ষমতার দাপট দেখানো আর দুঃসময়ে নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের ‘ঐতিহ্য’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আবুল কালাম বলেন, “সুসময়ে […]

Continue Reading