আওয়ামী সমর্থক স্বামীকে না পেয়ে ঘরে ঢুকে স্ত্রী- সন্তানকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ

ক্রাইম জেলাজুড়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী সমর্থক স্বামীকে না পেয়ে গৃহবধূকে (২৬) এলোপাতাড়ি মারধর এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন, গোদনাইল ভূঁইয়াপাড়া এলাকার আজু ভূঁইয়া (৫০), তার ছেলে শান্ত ভূঁইয়া (২৬), জসিম ভূঁইয়া (৩৭), ওয়াসিম ভূঁইয়া (২৯) এবং মনির প্রধান (৪৫)। তারা সবাই ভুক্তভোগীর দূরসম্পর্কের আত্মীয়।

গৃহবধূ মীম জানান, ভুক্তভোগীর স্বামী অন্তর আওামীলীগের সমর্থক ছিলেন। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর তার ওপর স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা চড়াও হয়। সেই সময় সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। পরে ২০২৬ সালে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জীবন বাঁচাতে ইতালী চলে যায়। এদিকে প্রায় সময়ে অন্তরের স্ত্রী মীম ও তার সন্তানদের গিয়ে নানা রকম হুমকী দিয়ে আসতে থাকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। পরে চলতি বছরের ২০ মে দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ মিম আক্তারের বাড়িতে হামলা চালায়। এসময় ঘরে ঢুকে তাঁকে মারধর করে। যাতে করে মিম ও তার সন্তানরা আঘাতপ্রাপ্ত হয়। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এদিকে এসব ঘটনার প্রতিবাদ করায় মিম আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। একপর্যায়ে শান্ত ভূঁইয়া তাঁর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং পরনের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। ঘটনা চেপে না গেলে মিমকে অপহরণ ও প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মিম আক্তারকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে অভিযোগ করারও সাহস পাচ্ছে না। বর্তমানে দেশে অন্তরের পরিবার খুব আতংকের মধ্যে বসবাস করছে বলে জানায় গৃহবধূ মীম আক্তার। তিনি জানান প্রতিপক্ষ যেকোন সময় তাকে হত্যা করতে পারে। জীবন নিয়ে তিনি খুবই শংকিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *