৪২ পুরিয়া হেরোইন, ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ আসামি গ্রেফতার

ক্রাইম জেলাজুড়ে সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী, ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। অভিযানে ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী, ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ মে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন, ২টি ছুরি এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জানান,
“মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *