
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, গত ১৮ বছর বিএনপির নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আমাদের সন্তানদের হারাতে হয়েছে, আমরা ভোটের অধিকার হারিয়েছিলাম। শুধু ছিলো বুকে মনের মধ্যে ধানের শীষটা।
আবার সেই ষড়যন্ত্র দেশের শুরু হয়েছে, আপনারা কি আগে সময়ে যেতে চান? ইনশাআল্লাহ আমাদের বুকে শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে রাজপথে থাকবো আছি। বিদেশে থেকেই আমাদের তারেক রহমান যে পথ দেখিয়েছিলো, সেই পথ ধরে আমরা নির্বাচিত হয়েছি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তভ্যে তিনি একথা বলেন।
আবুল কালাম বলেন, আমাদের পিছনে শক্র কিন্তু এখনো বন্ধ হয়নি। তারা পায়তারা শুরু করেছে আবারো ফিরে আসার জন্য। যাদের আসা ফিরে আসা উচিত, বিচারের কাঠগড়ার দাড়ানো জন্য। হেলিকপ্টার থেকে শিশু বাচ্চাদের গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি, আমাদের সূর্য্য সন্তানদের গুলি করে হত্যা করেছে।
জুলাই আন্দোলনে ফ্যাসিষ্ট হাসিনার ক্ষমতা রুখে দিতে সংগ্রাম করেছিলো। আমরা ফ্যাসিষ্টদের বিনা বিচারে ছাড়তে পারি না।
আইনের আওতায় আসতে হবে, জনরায় থেকে মাথা পেতে নিতে হবে। সেই জন্য আমাদের বিএনপিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সংগ্রাম ও রাজপথে থাকতে জানি। সন্ত্রাস ও নৈরাজ্যে বিরুদ্ধে অবস্থান নিতে জানি। ককটেল বিস্ফোরন করে জনগণকে আতংক সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র বিশ্বাস করে বিএনপি। তাই আগামীতে সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন নির্বাচন আসছে। আপনার জানেন, আপনার পাশে দোসর আছে। যারা আপনার ও বিএনপিকে সহযোগিতা করে নাই।
তারা ঘাপটি মেরে নিজেদের ফাঁয়দা লুটেছে। তাদেরকে আপনারা চিনেন ও জানেন। তাদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, তারা কিন্তু গায়ে গায়ে মিশে থাকার চেষ্টা করছে। মিশে তারা আবার উড়াল দিবে স্বার্থ শেষ হয়ে গেলে।
উন্নয়নের বার্তা নিয়ে এমপি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের শহর বন্দরে উন্নয়নে যে আশ্বাস রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে পাচঁ বছরে। আপনারা আমাকে বিশ বছর পর পরীক্ষার মাধ্যমে ফিরে এনেছেন। শহর-বন্দরের মানুষের চাহিদা পূরর্ণ করে যাবো, ইনশাআল্লাহ।

