সিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ আসামি গ্রেপ্তার

ক্রাইম জেলাজুড়ে ঢাকা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ মে ২০২৬) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন, একটি ডাকাতি মামলার একজন, একটি চুরি মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাইদুল প্রকাশ সাইফুল (২২), মো. নাইম ইসলাম (১৮), আপেল মাহমুদ (৩৬), মোহাম্মদ আহসান কবীর এবং মো. সাইফুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এর পুলিশ সুপার বলেন, “মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *