সিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেপ্তার

আইন আদালত ক্রাইম সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী, ডাকাতি মামলার এক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি গত ৬ মে ২০২৬ তারিখ ভোর রাত ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ জামে মসজিদের সামনে পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে সাগর ওরফে বেলু (৩০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—
মো. সাইফুল ইসলাম (৩৪), হাবিবুর রহমান (২০) ও আকাশ (২২)। এদের মধ্যে একজন ডাকাতি মামলার আসামি এবং অপর দুইজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *