পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মনিরুল ইসলাম রবি

অন্যান্য জেলাজুড়ে ধর্ম সিদ্ধিরগঞ্জ

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শুভেচ্ছা বার্তায় রবি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মহিমা মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সহমর্মিতা আরও সুদৃঢ় করুক।”

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আসুক এবং দেশবাসী সুখী ও সমৃদ্ধ হোক—এটাই তার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *