তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত

জেলাজুড়ে ধর্ম শিক্ষা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখায় ১৪তম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড প্রত্যাশী এবং জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ কবির হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাওলানা ড. মীম আতিকুল্লাহ

এ সময় বিভিন্ন শাখার সম্মানিত শাখা প্রধানগণ, প্রতিষ্ঠানের দায়িত্বশীলবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর হাফেজ নূর হোসাইন

সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আলহামদুলিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *