ফেরিঘাট এলাকায় একটি প্রাইভেটকার ড্রাইভারসহ নদীতে

নবীগঞ্জ ফেরিঘাটে নদীতে প্রাইভেটকার, ড্রাইভার উদ্ধার

জনদুর্ভোগ জাতীয় জেলাজুড়ে ঢাকা বন্দর সদর সারাদেশ

নবীগঞ্জ ফেরিঘাটে নদীতে প্রাইভেটকার, ড্রাইভার উদ্ধার

নারায়ণগঞ্জের নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় একটি প্রাইভেটকার ড্রাইভারসহ নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকায় চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি নদীতে পড়ে যায়। এ সময় গাড়িটির ভেতরে চালক অবস্থান করছিলেন। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন দ্রুত নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসেন।

পরে স্থানীয়দের তৎপরতায় দীর্ঘ চেষ্টার পর চালককে নদী থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে প্রাইভেটকারটি পানির নিচে তলিয়ে যায়।

বর্তমানে স্থানীয়দের সহায়তায় নদীতে ডুবে যাওয়া গাড়িটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *