সিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: গাঁজাসহ গ্রেফতার ২, মোট আটক ১০

ক্রাইম জাতীয় জেলাজুড়ে সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জন, চুরির মামলায় ৪ জন, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২ জন, ডাকাতির প্রস্তুতির মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল থানা পুলিশের একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় উল্লেখিত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আলাল হোসেন ও কুরবান আলী গাঁজাসহ আটক হন বলে জানা গেছে।

অভিযানে গ্রেফতার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মোসলেম মিয়া, শুভ, সাব্বির হোসেন শিপন, নাহিদ, রিয়াদ, মেহেদী হাসান রাজিব, সোহাগ মিয়া প্রমুখ। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *