সিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে মাদক ও অবৈধ ডিজেলসহ ১৩ জন আটক

ক্রাইম জেলাজুড়ে সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫টি পুরিয়া হেরোইন ও ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মজুদকৃত ১৮৫ লিটার ডিজেলসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মুর্সিদ আলী (৪৩), মোহাম্মদ আলী (২০), মো. রিয়াজ (৬০), মো. মোস্তাফিজুর রহমান শোভন (২৫), মো. আব্দুর রহিম ওরফে নাইম (৩০), মো. নাসির ওরফে কালু (৪২), মো. সাকিব (২৬), সোলায়মান (৪২), মো. আমজাদ হোসেন (৪০), মো. জুবায়ের (২৮) ও মো. আবির (২৪)।

এছাড়া চুরি ও অন্যান্য মামলার সঙ্গে জড়িত মো. রিয়াদ (২৮) এবং মো. রনি (২৮) নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *