
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ- ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহতারাম প্রিন্সিপাল ড. মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া, সংসদ সদস্য পদপ্রার্থী, নারায়ণগঞ্জ -৩
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি, মাওলানা আব্দুল জাব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিএডি মাসউদুর রহমান এবং নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধান ও সহকারী প্রধানগন।
অনুষ্ঠানে গানের সুরে আমাদের মুগ্ধ করেন নিবেদনশিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা আব্দুন নূর জালালী ও তার দল, শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক, ইকবাল হোসেন মঞ্জু ও তার দল, জহিরুল ইসলাম সুমন, নাজমুস সাকিব,ও তার দল।
এছাড়াও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের হিফয শিক্ষক হাফেয ক্বারী নুরুল আফসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মুহতারাম মোহাম্মদ কবির হোসাইন।
আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক-অভিভাবিকা মন্ডলী ও প্রিয় ছাত্রবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর হাফেয নূর হোসাইন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

