অন্তর্বর্তী সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান ফখরুলের

প্রেসিডেন্ট অপসারণ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউররহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান। এর আগে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতৃবৃন্দদের নিয়েশ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের […]

Continue Reading

অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ, সবাই আস্থা হারাচ্ছি: বাম গণতান্ত্রিক জোট

নিত্যপণ্যে দাম কমানো, সিন্ডিকেট ভেঙ্গে দেয়া ও দ্রুত নির্বাচন দেয়ার রোডম্যাপ ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল ওসমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ‘র নেতৃবৃন্দ। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্নসড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল […]

Continue Reading

অন্তর্বর্তী সরকারকে মামুন মাহমুদ ‘মানুষকে ভোটের অধিকার ফিরে পাওয়ার ব্যবস্থা করুন’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদবলেছেন,আমাদের নেতা তারেক রহমান ষড়যন্ত্রমূলক মামলার কারণে দেশে থাকতে পারেন নি। তিনি বিদেশের মাটিতেথাকলেও, সেখান থেকে তিনি আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন। তার দিক নির্দেশনা নিয়ে জুলাই ও আগস্ট বিপ্লবের মাধ্যমেআমরা এই জালেম সরকারের পতন ঘটিয়েছি। এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা আমাদের […]

Continue Reading

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও নারায়ণগঞ্জ–৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধামুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে অনেকগুলো খুন হয়েছে। অস্ত্রহাতে সন্ত্রাসীরা এমনকি সাংবাদিক পর্যন্ত অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে। চুড়ান্ত আন্দোলনের সময় সন্ত্রাসীরারাজপথে আন্দোলনকারী মানুষকে ধাওয়া করেছে। এগুলোর সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। তিনি বলেন, নারায়ণগঞ্জেযারা প্রশাসনে আছেন […]

Continue Reading

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের শুভেচ্ছাবার্তা ও অঙ্গীকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। যখনই আন্দোলন সংগ্রামের ডাক আসবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে তা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। গত ৫ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেল কিন্তু তার […]

Continue Reading

মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনব্যাপী কর্মসূচি

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরযুবদলের উদ্যোগে ৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে মহানগর যুবদলেরআওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদেরনিয়ে প্রস্তুতি সভা করেন মহানগর যুবদল। প্রস্তুতিসভায় নারায়ণগঞ্জ মহানগর […]

Continue Reading

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল, মহানগরের জব্বার

নারায়ণগঞ্জ মহানগরে মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার ও জেলায় মো. মমিনুল হক সরকারকে আমীর মনোনীত করে ২০২৫-২০২৬  কার্যকালের জন্য কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এ কমিটি ঘোষণা করেন। দ্রুত জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে […]

Continue Reading

রূপগঞ্জ উপজেলা ছা-ত্র-লী-গে-র সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০ টায় রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন সময়ে হওয়া বেশ কয়েকটি […]

Continue Reading

কোথায় রিসোর্টকান্ডের মাস্টারমাইন্ড ছাত্রলীগ নেতা সোহাগ রনি!

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে আলোচিত ঘটনা ঘটে। সেদিন হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী জান্নাত-আরা ঝর্ণাসহ রিসোর্টে অবস্থান করছিলেন। তখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সোহাগ রনি তার সমর্থকদের নিয়ে সেখানে গিয়ে মামুনুলকে হেনস্থা করে। পরবর্তীতে হেফাজতের কর্মীরা মামুনুলকে উদ্ধার করে। এই ঘটনার পরেই সোহাগ রনি মামুনুল হকসহ […]

Continue Reading

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন। ২৪ অক্টোবর দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে মামুনুল হক আদালতেই উপস্থিত ছিলেন। মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল […]

Continue Reading