ডেমরা থানার আ’লীগ নেত্রী রজনী আক্তার তুশি ইয়াবাসহ নারায়ণগঞ্জে আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। শনিবার (২৪ মে) রাত ৮টায় তাকে ইয়াবাসহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দা স্থানীয় এলাকাবাসী। আটক করার সময় স্থানীয় এলাকাবাসী আওয়ামী লীগ নেত্রীর কাছে ইয়াবাসহ সেবনের সামগ্রী উদ্ধার করে বলে জানা যায়। পরে নারায়ণগঞ্জ মডেল থানায় […]

Continue Reading

অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই -জি এম সুমন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যার ধারা সমাজের মাদক সন্ত্রাস রোধ করা যায়। আজকে যারা মনোযোগ দিয়ে খেলাধুলা করছে তারা ভবিষ্যতে একদিন আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে মাঠ মাতাবে এবং দেশ, সমাজ ও জাতীর মুখ উজ্জল করবে। আমাদের পর্যাপ্ত খেলার মাঠ না থাকার কারণে আমাদের যুব সমাজ মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন আপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে […]

Continue Reading

ছাত্র-জনতার আন্দোলন/ নিহত বন্ধুর মামলায় বাদী বন্ধু,আসামি ওবায়দুল কাদের-শামীম ওসমান

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুহেল আহমদ (২১) নামের এক টাইলস মিস্ত্রি নিহতের ঘটায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাংসদ একেএম শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিহতের সহকর্মী বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফ ফরহাদ (২১) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি  নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত, গ্রেফতার ৪।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ খান পায়েল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মো. শামীমের ছেলে। নিহত আব্দুল্লার বাবা শামীম বলেন, ‘শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ […]

Continue Reading

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস ও খানপুরে দালালবিরোধী অভিযান, আটক ২

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে দালালচক্র ও অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশপাশে দালালদের তৎপরতা পর্যবেক্ষণ করে দুজন দালালের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা দায়ের করা […]

Continue Reading
হত্যা

ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দুই সন্তান নিয়ে পলাতক স্বামী

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের […]

Continue Reading

হাসিনা-কামাল-কাদের-শামীম ওসমান-আইভীসহ ২১২ জনের নামে আরো একটি হত্যা মামলা দায়ের

কোটা আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২০ জুলাই গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল মিয়া (২০)  মা রুনা বেগম বাদী হয়ে চলতি বছরের ১৬ মে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও এই মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, […]

Continue Reading
রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে আর্থিক জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে আর্থিক জরিমানাসহ এক জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ১৯ মে) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২ নাম্বার ঢাকেশ্বরি এলাকার ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে রয়েল টোবাকো নামে একটি সিগারেট কোম্পানিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।   এসময় রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে রয়েল টোব্যাকো প্রতিষ্ঠানটিকে […]

Continue Reading

সড়ক নয় যেন ট্রাক-স্ট্যান্ড!

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কটি উত্তরে চাষাঢ়া থেকে দক্ষিণে নিতাইগঞ্জ পর্যন্ত বিস্তৃত। অত্যন্ত প্রশস্ত এই সড়কটির আধা কিলোমিটার দিন-রাত থাকে পণ্যবোঝাই কভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানের দখলে। এতে প্রতিনিয়ত সড়কের এ অংশে যানজট লেগে থাকে। পাশেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও বছরের পর বছরের ট্রাকের এই দাপট মোকাবেলায় কোনো উদ্যোগ […]

Continue Reading

বন্দরে বাসের ধাক্কায় তোলারাম কলেজ ছাত্রী নিহত

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেলে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফসানা সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার পর তার মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “বিকেলে একটি […]

Continue Reading