আনোয়ার হোসেন মেহেদীকে

সিদ্ধিগঞ্জের শীর্ষ তেল চোর আওয়ামী লীগ নেতা মেহেদী বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার

সিদ্ধিগঞ্জের শীর্ষ তেল চোর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। এরআগে শনিবার রাতে র‍্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার […]

Continue Reading
ইজিবাইক চালক

শিক্ষার্থীর উপর ইজিবাইক চালকদের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে সড়কে কাজ করা শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীদের উপর ব্যাটারিচালিক অটোরিকশা (ইজিবাইক) চালকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধও করেন রাখেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

Continue Reading

ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ

নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে গলায় গামছা পেচানো গৃহকর্তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এবং পাশের কক্ষের খাটের উপর ছিল স্ত্রী সন্তানের বালিশ চাপা মরদেহ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল […]

Continue Reading

সাংবাদিক পেশা মহান হিসেবে ধরে রাখতে হবে : কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “একটা কথা বিরাজমান, হলুদ সাংবাদিকতা। এই শব্দটা এখন ডেঙ্গুর মতো অবস্থা। এটা আমাদের কাছে দুঃখজনক। যারা সততার সাথে সাংবাকিদতা পেশাকে বেছে নিয়েছেন তাদের জন্য এইটা আরও কষ্টকর। আপনাদের ঘর, আপনাদেরই ঠিক রাখতে হবে। সংবাদ প্রকাশ করার আগে অবশ্যই যাচাই-বাছাই করা উচিত।” […]

Continue Reading

ওসমানদের ব্যবসা কারা পরিচালনা করছে, প্রশ্ন জামায়াত নেতার

নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, “একটা পরিবারের সকল লোক পালিয়ে গেলেও একজন লোক তার নিজের ফ্যাক্টরিতে বসে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র করছে। সবাই পালিয়ে যাওয়ার পরেও তার ফ্যাক্টরি, ব্যবসা-বাণিজ্য ও গরুর খামার কারা পরিচালনা করছে, সেটি খতিয়ে দেখা জরুরি।” শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে […]

Continue Reading

২৫ ও ২৬ সেপ্টেম্বর ছাত্র ফেডারেশনের সম্মেলন

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির ৯ম জেলা সম্মেলন আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। সভায় জেলা কমিটি, সম্মেলন প্রস্তুত কমিটি এবং বিভিন্ন শাখা-অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত […]

Continue Reading

সংস্কারহীন শিবু মার্কেট-পোস্ট অফিস সড়কে নিত্য যানজট

নারায়ণগঞ্জের ফতুল্লার গুরুত্বপূর্ণ শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভাঙাচোরা, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শতাধিক কল-কারখানা ঘিরে থাকা এই সড়কে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। সরেজমিনে দেখা যায়, প্রতি পাঁচ মিনিটে অন্তত ২০টি ছোট-বড় যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। ভারী যানবাহনের চাপ, ভাঙা রাস্তায় […]

Continue Reading

নারায়ণগঞ্জে দুর্গাপূজা: গতবারের চেয়ে বাড়ছে পূজামণ্ডপ

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এবার জেলায় ২২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত বছর জেলায় পূজা হয়েছিল ২১৩টি মণ্ডপে। অর্থাৎ গতবারের তুলনায় এবার বেড়েছে দশটি পূজামণ্ডপ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। এ প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর […]

Continue Reading

মীর জুমলা সড়ক আবারও অবৈধ দখলে

বারবার উচ্ছেদ অভিযানের পরও আবারও দখলে চলে গেছে নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক। দিগুবাবুর বাজারের ভেতর দিয়ে যাওয়া পুরো রাস্তাজুড়ে বসেছে শতাধিক অস্থায়ী দোকান। কখনো এই সড়ক দিয়ে বাস চলাচল করলেও বর্তমানে সকাল থেকেই কাঁচা সবজি, মাছ, মুরগি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এর সঙ্গে সড়কজুড়ে জমে থাকে ময়লা-আবর্জনা। ফলে পথচারীদের চলাচল ও […]

Continue Reading