নদীপথে অসহায় গরু ব্যাপারীরা

ঈদুল আযহাকে কেন্দ্র করে কোরবানির জন্য নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন হাটে উঠছে কোরবানির পশু। সড়কপথের পাশাপাশি প্রতি বছর নদীপথে এসব পশু ট্রলারযোগে হাটগুলোতে তোলেন ব্যাপারীরা। নদীপথে আসা এসব ট্রলার শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীতে আটকে জোর করে গরু নামিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ জুন) নারায়ণগঞ্জের একাধিক এলাকায় জোর করে গরু নামিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। […]

Continue Reading

ইয়ার্ন মার্চেন্টসের নেতৃত্বভার নিলেন এম সোলায়মান

সুতা ব্যবসায়ীদের শীর্ষ জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইএমএ) সভাপতি হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন এম সোলায়মান। সোমবার (২৬ মে) দুপুরে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। এম সোলায়মানের এই বিজয় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সুতা ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করে। এর আগে তিনি শতবর্ষী […]

Continue Reading

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ জানাতে বিদ্যুৎ অফিসে গণসংহতি

নারায়ণগঞ্জে মার্চ ও এপ্রিল মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ জানিয়ে ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। সোমবার (২৬ মে) দুপুরে কিল্লারপুলস্থ বিদ্যুৎ অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদের সঙ্গে দেখা করেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন। তিনি কর্তব্যরত প্রকৌশলীর কাছে মার্চ ও এপ্রিল […]

Continue Reading

কেন্দ্রীয় নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে জাকির খান

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে জিয়ারত করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারতকালে তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের নেতারা। উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, […]

Continue Reading

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী : মহানগর যুবদলের ৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচির গ্ৰহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর। সোমবার (২৬মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এ কর্মসূচির ঘোষণা করেন। ৫দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কুরআন খানি, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের […]

Continue Reading
হত্যা

ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দুই সন্তান নিয়ে পলাতক স্বামী

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের […]

Continue Reading

সড়ক নয় যেন ট্রাক-স্ট্যান্ড!

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কটি উত্তরে চাষাঢ়া থেকে দক্ষিণে নিতাইগঞ্জ পর্যন্ত বিস্তৃত। অত্যন্ত প্রশস্ত এই সড়কটির আধা কিলোমিটার দিন-রাত থাকে পণ্যবোঝাই কভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানের দখলে। এতে প্রতিনিয়ত সড়কের এ অংশে যানজট লেগে থাকে। পাশেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও বছরের পর বছরের ট্রাকের এই দাপট মোকাবেলায় কোনো উদ্যোগ […]

Continue Reading

বন্দরে বাসের ধাক্কায় তোলারাম কলেজ ছাত্রী নিহত

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেলে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফসানা সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার পর তার মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “বিকেলে একটি […]

Continue Reading

মামুন হত্যায় আকতার ও সুমনকে আসামি করে মামলা

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হত্যার ঘটনায় আলাউদ্দিন হাজির ছেলে আকতার এবং সুমনসহ মোট ২৩ জনকে আসামি করে নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার রাতে নিহতের স্ত্রী ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আকতার, সুমন, রতন […]

Continue Reading

যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ৬ মামলায় জরিমানা আদায়

নারায়ণগঞ্জ নগরীতে যানজট নিরসনকল্পে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রবিবার ৯ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর সাদিয়া আক্তার। উচ্ছেদ কার্যক্রম চলাকালে চাষাড়া মোড়, বিবি সড়ক, মীর জুমলা সড়কসহ এসকে রোডে অবৈধভাবে পার্কিং করা গাড়ি উচ্ছেদ করা হয় এবং সাধারণ জনগণকে সড়ক ব্যবহার […]

Continue Reading