নগরীর পরিবহন অবকাঠামো উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ট্রান্সপোটেশন মাস্টার প্লান প্রকল্পের অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগর ভবন অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলামের সঞ্চালনায় নাসিক প্রশাসক (অতিরিক্ত সচিব) এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সচিব (উপ-সচিব) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক […]

Continue Reading

যুগে যুগে জাতিকে নেতৃত্ব দিতে মহামানবের আবির্ভাব ঘটে, ড. ইউনুস সেই দায়িত্বে আছে: গিয়াসউদ্দিন

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যুগে যুগে বিভিন্ন দেশে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো এক মহামানবের আবির্ভাব ঘটে। ডক্টর ইউনুস সেই দায়িত্বে আছেন। এই দায়িত্বে ইউনুস সাহেবকে অবশ্যই সফল হতে হবে। ব্যর্থতা নিয়ে বিদায় হওয়ার কোন সুযোগ নেই। বহির্বিশ্বে আপনি অনেক সম্মানিত একজন ব্যক্তি। বিভিন্ন দেশের নানা বৈঠকে আপনি যে […]

Continue Reading

যানজটে স্থবির জনজীবন, সমাধান চায় নগরবাসী

নারায়ণগঞ্জ শহরে প্রতিনিয়ত যানজটে আটকে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং কর্মজীবীদের, যা তাদের সময় এবং অর্থের অপচয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। শহরের দুই নম্বর গেট রেল ক্রসিং এলাকায় ইজিবাইক থামিয়ে অবৈধভাবে যাত্রী ওঠানো এবং ঢাকা মুখী বাসগুলো সড়কের মাঝখানে থামিয়ে যাত্রী […]

Continue Reading

৩ মামলায় ৭ দিনের রিমান্ডে যুবলীগ নেতা মতি

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা মতিউর রহমানের বিরুদ্ধে ৩ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতির বিরুদ্ধে ৩টি মামলায় মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় ২ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার […]

Continue Reading

পাঠানটুলী নতুন আইলপাড়ায় মরহুম ফারুক আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নতুন আইলপাড়া সমাজ কল্যাণ পরিষদ কমিটির প্রধান উপদেষ্টা মরহুম ফারুক আহাম্মদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়া বালুর মাঠে খেলা উদ্বোধন করেন মরহুম ফারুক আহাম্মদের সুযোগ্য পুত্র সরকারী তোলারাম বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। অনুষ্ঠানে বিশেষ […]

Continue Reading

মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে। শনিবার ছুটির দিনে লোকজ উৎসবে ছিল উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো নারী, পুরুষ ও শিশুরা মেলার আনন্দে মেতে ওঠে। লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর এই মেলার আয়োজন […]

Continue Reading

ঘোষণা পাঠের মধ্যদিয়ে দুইদিনব্যাপী লালন উৎসব সমাপ্ত

ফকির লালন সাঁইয়ের ২৫০ তম জন্মবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত দুইদিনব্যাপী লালন উৎসব শনিবার (২৫ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ উৎসবের মূল প্রতিপাদ্য ছিল লালন সাঁইয়ের বাণী, “এমন সমাজ কবেগো সৃজন হবে, যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে।” শুক্রবার (২৪ জানুয়ারি) উৎসবের উদ্বোধন করেন লালন অনুসারি […]

Continue Reading

সত্য কখনও মরে না, মিথ্যাচার ভুলে সত্যকে স্বীকার করুন :নজরুল ইসলাম আজাদ

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, “তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন, তাহলে আজকে আপনারা এ অবস্থানে বসতে পারতেন না। আপনাদের উচিত সেই কৃতজ্ঞতাবোধ রাখা।” শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট […]

Continue Reading

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেলপাড়া যুবসমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেলপাড়া ছাত্র ও যুবসমাজের উদ্যোগে নতুন বছর উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো শহীদুল্লাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস নারায়ণগঞ্জ […]

Continue Reading

এখানে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব : এডিসি রাব্বি

খেলাধূলা সুষ্ঠ ও সুন্দর জাতিতে রূপান্তর হতে সাহায্য করে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। সাকিব আল রাব্বী আরও বলেন, নারায়ণগঞ্জের মাটি […]

Continue Reading