অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খাঁন সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক অফিসে প্রথম দিন

জেলাজুড়ে সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খাঁন আজ (৩০ মার্চ) সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক অফিসে দায়িত্বের প্রথম দিন শুরু করেন।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেন এবং নাসিক ৪ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্বে শুভকামনা জানান। এছাড়া সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দও উপস্থিত থেকে প্রশাসককে স্বাগত জানান এবং ফুলের শুভেচ্ছা উপহার দেন।

প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খাঁন তার প্রথম অফিস দিবসে কর্মচারী ও নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হন এবং সকলের সঙ্গে সৌজন্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নতুন প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে আঞ্চলিক অফিসে ইতিবাচক ও উজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *