বৈষম্যবিরোধী

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলায় ৪ আসামি গ্রেপ্তার

ক্রাইম জেলাজুড়ে রাজনীতি সারাদেশ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাইনাদী নতুন মহল্লার মো. সাদেকুর রহমান (৭০), মিজমিজি এলাকার মিঠুন চৌধুরী (৩৪), জালকুড়ি এলাকার নাজিম উদ্দিন (৩৫) এবং বার্মাস্ট্যান্ড এলাকার মো. সাদ্দাম হোসেন (৩৩)।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদেকুর রহমান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মিঠুন চৌধুরী আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন মিছিলে অংশগ্রহণকারী, নাজিম উদ্দিন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি এবং সাদ্দাম হোসেন যুবলীগের সক্রিয় কর্মী।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই ওয়ালি উল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এসআই মো. নাজমুল ইসলাম ও এসআই মামুন আল কবিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *