শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় মাদক কারবারের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, রাত সোয়া ১টার […]

Continue Reading

আইনশৃঙ্খলার কঠিন বাস্তবতার মুখোমুখি নতুন এসপি

রাজধানীর পাশের শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আইনশৃঙ্খলার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন হাবিবুর রহমান। দায়িত্ব গ্রহণের দুই দিনের মাথায় জেলায় দুই সন্ত্রাসী গ্রুপের অস্ত্রের মহড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সময়ে মূল শহর, অর্থাৎ চাষাঢ়ায় মাদককেন্দ্রিক বিরোধে গুলিতে একজন নিহত হয়েছেন। দীর্ঘদিনের চাঁদাবাজি, মাদক কারবার, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের মধ্যে […]

Continue Reading

নারায়ণগঞ্জে ভূমিসেবায় ঘুষের অভিযোগে কোটি টাকার হিসাব

নামজারি, খাজনা আদায়, ভূমি জরিপ, খারিজ, মিসকেসসহ বিভিন্ন সরকারি ভূমিসেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে। বেনামে সরকারি সেবায় ঘুষের দাবির তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ‘ঘুষসাইট’-এ গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের ভূমিসেবা নিয়ে অন্তত ২০টি অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব অভিযোগের কথা জানা […]

Continue Reading

ভিক্টোরিয়া হাসপাতালে বারান্দায় ডেঙ্গু রোগী: নেই মশারি, স্যালাইনেরও সংকট

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫০ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫২ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির অভিযোগ উঠেছে। জায়গা সংকটের কারণে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সামনের খোলা জায়গায় বিছানা […]

Continue Reading

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর বিএনপির নজরকাড়া বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী শহরে  বর্ণাঢ্য র‌্যালি করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

Continue Reading

ইটিপি দেখিয়ে লাইসেন্স, পরে বাস্তবায়ন নেই: আবুল কালাম

নারায়ণগঞ্জে অনেক শিল্পকারখানা লাইসেন্স নেওয়ার সময় ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপনের ব্যবস্থা দেখালেও পরবর্তীতে তা বাস্তবায়ন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সভায় গ্যাস সংকট […]

Continue Reading

সময়মতো অফিসে না থাকা ২ এসিল্যান্ডসহ ভূমি অফিসের ২০ জনকে শোকজ

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের গড়হাজির পাওয়ার পর দুই সহকারী কমিশনারসহ ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা। তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ৬ জন […]

Continue Reading

লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে জেলা পুলিশকে চেম্বার ও বিকেএমই’র

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে জেলা পুলিশের কাছে চেক হস্তান্তর করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান […]

Continue Reading

কোরিয়ার এক্সিম ব্যাংকের সহায়তায় হবে কমলাপুর থেকে মদনপুর মেট্রোরেল

রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের গণপরিবহন যোগাযোগে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে কমলাপুর-মদনপুর মেট্রোরেল লাইন-৪ প্রকল্পকে ঘিরে। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মিত হলে রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাতায়াতে নতুন একটি দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা যুক্ত হবে। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথের ওপর চাপ ও দীর্ঘদিনের যানজট কমানোর সুযোগ তৈরি হবে। ঢাকা মহানগরী ও আশপাশের এলাকার […]

Continue Reading

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুর রহমান। বর্তমানে তিনি মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে মাদারীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে পদায়ন করা হয়েছে। […]

Continue Reading