চাঁদাবাজি বন্ধে ও শৃঙ্খলা ফিরিয়ে না লক্ষ্যে অবৈধ যানবাহন আটক ও উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

মহাসড়কের চাঁদাবাজি বন্ধে ও শৃঙ্খলা ফিরিয়ে না লক্ষ্যে অবৈধ যানবাহন আটক ও উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও ২৫টি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে বলে […]

Continue Reading

ফতুল্লায় সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবি-সহ কারখানার বন্ধের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেইটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। আন্দোলনরত শ্রমিকরা জানায়, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের […]

Continue Reading

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার যোগদান

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার ১৪ জানুয়ারি বিকেলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা […]

Continue Reading

যানজটমুক্ত নারায়ণগঞ্জের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত

যানজটমুক্ত নারায়ণগঞ্জের দাবিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব এবং  সমাবেশ পরিচালনা করেন নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার। সমাবেশে বক্তারা বলেন, বিগত কয়েক মাস যাবত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অসহনীয় যানজটের […]

Continue Reading

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মৃত বৃদ্ধির নামে ভুয়া জন্ম নিবন্ধন করার সময় একজনকে আটক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মৃত বৃদ্ধির নামে ভুয়া জন্ম নিবন্ধন করার সময় সিদ্দিকুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নগর ভবনের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে নাসিক ১৪নং ওয়ার্ডে সচিব মো.ইমরান হোসেন জিসান জানান, বাবুরাইল এলাকা থেকে সিদ্দিকুর রহমান নামে একজন ব্যক্তি আনোয়ার হোসেন আনু নামে একটি নতুন জন্ম নিবন্ধন করতে […]

Continue Reading

আদমজী ইপিজেডের সামনে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, শুভ (২২) ও ইমন (২১)।তারা দুজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মুজিববাগ এলাকার বাসিন্দা। এসময় আহত হয়েছে রবিন নামে আরও একজন। আহত রবিন জানায়, তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সোনামিয়া […]

Continue Reading

শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত  (১২ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক […]

Continue Reading

আওয়ামী লীগে একজনও মুক্তিযোদ্ধা নাই : মামুন মাহমুদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নাই। তারা ভারতের মুক্তিযোদ্ধা। ভারতের হোটেলে থেকে স্বাধীনতার পর দেশে এসে কাগজে কলমে মুক্তিযোদ্ধা হয়েছে। বিএনপি হলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। দেশকে তারাই বেশি ভালোবাসবে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে। যারা ভারতে বসে মুক্তিযোদ্ধা হয়েছে তারা দেশকে ভালোবাসবে না। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাই প্রকৃত দেশপ্রেমিক। বিএনপিই […]

Continue Reading

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‘সেবাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ গ্রুপের ১২ তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উৎসব না করে, দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৭ টায় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথের […]

Continue Reading

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে এলাকাবাসীর হামলা, আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করেছে স্থানীয়রা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিতাসের পাঁচজন কর্মকর্তা ও কর্মচারী আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে […]

Continue Reading