সিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৪ আসামি গ্রেফতার

ক্রাইম জেলাজুড়ে সারাদেশ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১০ পুরিয়া হেরোইনসহ ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৫ জন মাদক কারবারি, হত্যা মামলার ১ আসামি, ওয়ারেন্টভুক্ত ৩ জন, বৈষম্যবিরোধী মামলার ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৩ জন রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার (১৮ মে) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, সুমিলপাড়া বিহারী ক্যাম্প, শান্তিনগর, সানারপাড়, মাঝিপাড়া, শিমরাইল টেকপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, হত্যা, ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *