Contact

সোনারগাঁয়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর ঢালে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর […]

Continue Reading

জেলা পরিষদের দুর্নীতিবাজ রেজাউল ও তার স্ত্রীর বিপুল সম্পদ ক্রোক

নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুর্নীতিবাজ প্রধান সহকারী রেজাউল করিম (সাময়িক বরখাস্ত) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিপুল পরিমাণ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ দম্পতির সম্পদ রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর জেলায়। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন নারায়ণগঞ্জর সিনিয়র স্পেশাল জজ আবু শামীম আজাদ। এ বিষয়ে গণবিজ্ঞপ্তিও […]

Continue Reading

সোনারগাঁয়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী রিমাণ্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ৷ বুধবার সকালে শুনানি শেষে এ রিমাণ্ড আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত৷ এর আগে ওই মামলায় ৫ দিনের রিমাণ্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলে পুলিশ৷ সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা […]

Continue Reading

কেন্দ্রীয় নেতাদের সাথে নবগঠিত মহানগর যুবদল কমিটির সৌজন্য সাক্ষাৎ

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবে। নবগঠিত কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ […]

Continue Reading

আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাকান্দা ও রুপালি আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজু, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, […]

Continue Reading

নগরীতে ইজিবাইক চালকদের অবরোধ, ভোগান্তি

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ভেতর লাইসেন্সবিহীন কোনো ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক চলাচলে কড়াকড়ি করেছে স্থানীয় প্রশাসন। তবে, শহরে চলাচলের সুযোগ চেয়ে বিক্ষোভ করেছে ইজিবাইক (অটো) চালকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ দাবিতে ইজিবাইক চালকরা প্রায় তিনঘন্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি অবরোধ করে রাখেন। পরে বিকেলেও চাষাঢ়ায় তারা অবরোধ করেন। এতে নগরীতে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে […]

Continue Reading

ভিক্টোরিয়া হাসপাতালে দুদকের টিম

এক চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সময় অভিযুক্ত ওই চিকিৎসকের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সেখানে যান দুদকের কর্মকর্তারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দুদকের একটি দল নগরীর নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত হাসপাতালটিতে যান। তারা হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সাথেও কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও দুদক […]

Continue Reading

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে ১৮টি পদের মধ্যে বদিউজ্জামান বদুর নেতৃত্বাধীন প্যানেল ১৫টিতে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সাধারণ গ্রুপে একমাত্র ফতেহ মোহাম্মদ রেজা রিপন নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েট গ্রুপে স্বতন্ত্র থেকে আরও ২ জন বিজয়ী হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। হোসিয়ারী সমিতির নির্বাচনে সাধারণ আর অ্যাসোসিয়েট গ্রুপের […]

Continue Reading

‎subjects College Planner On The App Store

The Search slot might be where a user will spend most of their time as they get onboarded within the app. It’ll get them to classes ranging from math, science, economics and finance, arts and humanities, to computing. It’ll even get them through a number of check preps for the SATs and other forms of […]

Continue Reading

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন। এছাড়া কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ। প্রথম যুগ্ন-আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। কমিটিতে যুগ্ন-আহ্বায়ক পদে আছেন মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা […]

Continue Reading