সোনারগাঁয়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর ঢালে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর […]

Continue Reading

সোনারগাঁয়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী রিমাণ্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ৷ বুধবার সকালে শুনানি শেষে এ রিমাণ্ড আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত৷ এর আগে ওই মামলায় ৫ দিনের রিমাণ্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলে পুলিশ৷ সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা […]

Continue Reading

মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে। শনিবার ছুটির দিনে লোকজ উৎসবে ছিল উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো নারী, পুরুষ ও শিশুরা মেলার আনন্দে মেতে ওঠে। লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর এই মেলার আয়োজন […]

Continue Reading

সত্য কখনও মরে না, মিথ্যাচার ভুলে সত্যকে স্বীকার করুন :নজরুল ইসলাম আজাদ

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, “তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন, তাহলে আজকে আপনারা এ অবস্থানে বসতে পারতেন না। আপনাদের উচিত সেই কৃতজ্ঞতাবোধ রাখা।” শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট […]

Continue Reading

সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন ডা. সাবরিনা

করোনার টিকা জালিয়াতির অভিযোগে আলোচিত বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা হুসেন মিষ্টি সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন। সাবরিনা অভিযোগ করে বলেন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ফোন করে তাকে আনঅফিসিয়ালি যেতে বলেছিলেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহণ […]

Continue Reading

সোনারগাঁ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে পৌরসভার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গাজী আমজাদ হোসেন পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন […]

Continue Reading

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে এলাকাবাসীর হামলা, আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করেছে স্থানীয়রা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিতাসের পাঁচজন কর্মকর্তা ও কর্মচারী আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে […]

Continue Reading
সোনারগাঁয়ে ছেলের হাতে বাবা খুন

সোনারগাঁয়ে ছেলের হাতে বাবা খুন

সোনারগাঁয়ে টাকা না দেওয়ার জেরে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামের নিজ বাসা থেকে বাবা শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুলের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন গণমাধ্যমকে জানায়, ‘শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য প্রায়ই টাকা দাবি করতো এবং […]

Continue Reading

সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হামলাকারীরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া […]

Continue Reading
Remove term: সোনারগাঁ সোনারগাঁRemove term: লাশ লাশRemove term: যুবলীগ যুবলীগ

নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার ভাসমান লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রম্মপুত্র নদী থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মাহাবুব আলম। নিহতের নাম মোবারক হোসেন (৪৫)। সে সোনারগাঁও উপজেলার সাদিপুর […]

Continue Reading