শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান এবং তানভীর আহমেদকে আসামি করে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের মাধ্যমে এই অর্থ পাচার হয়েছে। তিনি বলেন, ‘‘এই মামলাটি আগামীকাল […]

Continue Reading
রূপগঞ্জে ডাকাতির মামলায় ছাত্রদলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জে ডাকাতির মামলায় ছাত্রদলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ডে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের দুই নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। রোববার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক মেহেদী হাসান রিপন (৩২), মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান (৩০), […]

Continue Reading

আন্দোলনে নিহত সোলাইমানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি

পরিবারের বাঁধার মুখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত হাফেজ সোলাইমানের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়নি। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৮ এর আদেশের প্রেক্ষিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান উপস্থিত হয়ে মরদেহ উত্তোলন করতে চাইলে মামলার বাদী শামীম কবির অপারগতা প্রকাশ করেন। সিদ্ধিরগঞ্জের […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে হাসিনাসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয় বলে জানায় পুলিশ। নারাণয়গঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৮-এর নির্দেশে মামলাটি দায়ের করা হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো: মুরসালিন আলমের (২২) বাবা মো: শাহ আলম আদালতে […]

Continue Reading
বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়ার লাশ উত্তোলন

বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়ার লাশ উত্তোলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের (১৯) মরদেহ ৪ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। এর আগে গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লার […]

Continue Reading

ব্যবসায়ী সাব্বির হত্যা, জাকির খানের উপস্থিতিতে প্রতিদিন হবে সাক্ষ্যগ্রহণ

ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয় জাকির খানকে। এসময় সাব্বির হত্যা মামলায় আদালতে সাক্ষ্য প্রদান […]

Continue Reading
আশির দশকের বেকার শামীম ওসমান হাজার কোটি টাকার মালিক!

শামীম ওসমানকে প্রধান রেখে ৯৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে মো. আল-আমিন (৩৬) নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৯৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত রাখা হয়েছে ২০০-৩০০ জন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় […]

Continue Reading

ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জের রতন গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মো: রিয়াজ নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড সিআই খোলা এলাকার মৃত কাসেম এর ছেলে মামলার এজহারের (১৫৯ নম্বর) আসামি রতন (৩৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৩ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। এর আগে ১২ নভেম্বর সিদ্ধিরগঞ্জের এলাকা থেকে […]

Continue Reading

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় আসামি সেলিম ওসমান ও তৈমুর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে এ কে এম সেলিম ওসমান ও তৈমুর আলম খন্দকারসহ ৬৫ জনকে আসামি করে ঢাকায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে। গত শুক্রবার রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত ৩১ অক্টোবর আদালতে নালিশি […]

Continue Reading

হত্যা মামলায় যুবলীগ সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পোশাক শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। গত ২০ […]

Continue Reading