রূপগঞ্জের ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৮৪ লাখ টাকা অনুদান

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে রূপগঞ্জের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে মোট ৮৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। রূপগঞ্জের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অংশ হিসেবে এসব অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান […]

Continue Reading

নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৬৩, সেপ্টেম্বরেই ৩৪৪

নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৩ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসের প্রথম কয়েক দিনেই আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। আর আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭৫৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ৩৬ […]

Continue Reading

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কী ভাবছে বিএনপি-জামায়াত-এনসিপি

সবকিছু ঠিক থাকলে ইউনিয়ন পরিষদ দিয়েই শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এ মাসের মধ্যেই তফসিল ঘোষণার আভাসও দিয়েছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচনের আয়োজন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোও। সরকারে থাকা বিএনপি বলছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মাঠপর্যায়ে প্রার্থী নির্ধারণে কাজ করছে দল। দলীয় […]

Continue Reading

আইনশৃঙ্খলার কঠিন বাস্তবতার মুখোমুখি নতুন এসপি

রাজধানীর পাশের শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আইনশৃঙ্খলার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন হাবিবুর রহমান। দায়িত্ব গ্রহণের দুই দিনের মাথায় জেলায় দুই সন্ত্রাসী গ্রুপের অস্ত্রের মহড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সময়ে মূল শহর, অর্থাৎ চাষাঢ়ায় মাদককেন্দ্রিক বিরোধে গুলিতে একজন নিহত হয়েছেন। দীর্ঘদিনের চাঁদাবাজি, মাদক কারবার, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের মধ্যে […]

Continue Reading

নারায়ণগঞ্জে ভূমিসেবায় ঘুষের অভিযোগে কোটি টাকার হিসাব

নামজারি, খাজনা আদায়, ভূমি জরিপ, খারিজ, মিসকেসসহ বিভিন্ন সরকারি ভূমিসেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে। বেনামে সরকারি সেবায় ঘুষের দাবির তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ‘ঘুষসাইট’-এ গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের ভূমিসেবা নিয়ে অন্তত ২০টি অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব অভিযোগের কথা জানা […]

Continue Reading

না’গঞ্জের দোকান-শপিংমল রাত ৮টার পর বন্ধের নির্দেশনা ডিসির

বিদ্যুতের অপচয় রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাত ৮টার পর দোকান ও শপিংমল বন্ধ রাখা এবং সরকারি দফতরে অপ্রয়োজনীয় লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন […]

Continue Reading

ইটিপি দেখিয়ে লাইসেন্স, পরে বাস্তবায়ন নেই: আবুল কালাম

নারায়ণগঞ্জে অনেক শিল্পকারখানা লাইসেন্স নেওয়ার সময় ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপনের ব্যবস্থা দেখালেও পরবর্তীতে তা বাস্তবায়ন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সভায় গ্যাস সংকট […]

Continue Reading

শহরের হোটেল ও রেস্তোরাঁয় নাসিকের অভিযান

নারায়ণগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্সবিহীন হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত সুগন্ধা প্লাস, বৈশাখী হোটেল ও নাসিক হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত সব হোটেল ও রেস্তোরাঁকে স্বাস্থ্যবিধি […]

Continue Reading

প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে আজাদ-গিয়াসের দৌড়ঝাপ

সবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রচারণা শুরুর এখনো বেশ দেরি। কিন্তু এরই মধ্যে প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রচারণায় নামার আগেই কে, কাকে পিছনে ফেলবেন- সে হিসাব কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। এ দৌড়ে শামিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও বিএনপির নজরুল ইসলাম আজাদের মতো […]

Continue Reading

নারায়ণগঞ্জে ৪০ প্রার্থী বৈধ, বাতিল ১৬

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। বাতিল হয়েছে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীসহ ১৬ জনের মনোনয়নপত্র। তবে, পাঁচটি আসনেই বিএনপি ও তাদের জোট ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের […]

Continue Reading