অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই -জি এম সুমন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যার ধারা সমাজের মাদক সন্ত্রাস রোধ করা যায়। আজকে যারা মনোযোগ দিয়ে খেলাধুলা করছে তারা ভবিষ্যতে একদিন আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে মাঠ মাতাবে এবং দেশ, সমাজ ও জাতীর মুখ উজ্জল করবে। আমাদের পর্যাপ্ত খেলার মাঠ না থাকার কারণে আমাদের যুব সমাজ মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন আপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে […]

Continue Reading

ছাত্র-জনতার আন্দোলন/ নিহত বন্ধুর মামলায় বাদী বন্ধু,আসামি ওবায়দুল কাদের-শামীম ওসমান

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুহেল আহমদ (২১) নামের এক টাইলস মিস্ত্রি নিহতের ঘটায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাংসদ একেএম শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিহতের সহকর্মী বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফ ফরহাদ (২১) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি  নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত, গ্রেফতার ৪।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ খান পায়েল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মো. শামীমের ছেলে। নিহত আব্দুল্লার বাবা শামীম বলেন, ‘শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ […]

Continue Reading

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস ও খানপুরে দালালবিরোধী অভিযান, আটক ২

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে দালালচক্র ও অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশপাশে দালালদের তৎপরতা পর্যবেক্ষণ করে দুজন দালালের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা দায়ের করা […]

Continue Reading

হাসিনা-কামাল-কাদের-শামীম ওসমান-আইভীসহ ২১২ জনের নামে আরো একটি হত্যা মামলা দায়ের

কোটা আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২০ জুলাই গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল মিয়া (২০)  মা রুনা বেগম বাদী হয়ে চলতি বছরের ১৬ মে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও এই মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, […]

Continue Reading
রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে আর্থিক জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে আর্থিক জরিমানাসহ এক জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ১৯ মে) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২ নাম্বার ঢাকেশ্বরি এলাকার ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে রয়েল টোবাকো নামে একটি সিগারেট কোম্পানিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।   এসময় রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে রয়েল টোব্যাকো প্রতিষ্ঠানটিকে […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত লিটন ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত লিটন ওরফে লিটা (৩০) কে আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (১৭ মে) সন্ধ্যায় আড়াইহাজার থানাধীন পায়রা চত্তর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপরাধ সংঘটনের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত লিটন ওরফে লিটা সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার স্বর্ণকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া। […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে উদয় জনকল্যাণ সংস্থার কাব্য সন্ধ্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে ‘উদয় কাব্য সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় শিমরাইল এলাকার একটি রেস্টুরেন্টে এ কাব্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবসায়ী একরামুল হক সেলিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ। উদয় জনকল্যাণ […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে জমির নির্মাণ কাজে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,সিদ্ধিরগঞ্জে জমির সীমানা নির্মাণ কাজে বাঁধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে জনৈক ইলিয়াস ও ফজলুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাসিমা আক্তার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, জালকুড়ি মৌজাস্থিত তার ১৬.৫০ শতাংশ জমি জবরদখল করতে বিবাদীরা দীর্ঘদিন যাবৎ পায়তারা করছে। এর ধারাবাহিকতায় বিবাদীরা প্রায়ই ভুক্তভোগীকে […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো-ঘ-০২-২০৪০) গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় […]

Continue Reading