“অটো পাস সরকার ১৭ বছর পর পালাতে বাধ্য হয়েছে: আবুল কাওসার আশা”

জেলাজুড়ে রাজনীতি

কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা বলেছেন, বর্তমান সরকার একটি ‘অটো পাস’ সরকার। দিনের ভোট রাতে করার মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারকে পালাতে ১৭ বছর সময় লেগেছে।

​২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার আয়োজিত উক্ত সমাবেশে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তারা বলছে ৬-৭ দিনে বা একদিনেই নাকি বিএনপি সরকারকে পতন ঘটিয়ে দেবে—এটা কি কখনো সম্ভব? কোটি কোটি মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসিয়েছে।”
​এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, কিছু রাজনৈতিক দল কথায় কথায় ডিসেম্বরে সরকার পরিবর্তনের কথা বলে, আবার অন্যদল বলে মানুষ নাকি তাদের দেখলে আঙুল দেখায়। কিন্তু জনগণ সবসময় সঠিক ও গণতান্ত্রিক শক্তির পক্ষেই রয়েছে।
​সমাবেশ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *