asha

নিষিদ্ধ দল আর বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : আশা

বন্দর রাজনীতি

দেশে সন্ত্রাস নৈরাজ্যে সৃষ্টি হয়েছে, সেখানে দেশকে মুক্ত করার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আপনারা সবাই জানেন একটি দল নিষিদ্ধ, চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। ঠিক আরেকটি দল সংসদে বসে ইনিয়ে বিনিয়ে তারাও কিন্তু চেষ্টা করছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য।

বর্তমানে একটি প্রেক্ষাপটে দেখে মনে হচ্ছে, স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে হয়ে গেছে একাকার। এ ধরণে জাতীয়তাবাদী বিশ্বাসী ভ্যানগার্ডের মত দায়িত্ব পালন করতে হবে। শুধু মিছিল করলে হবে না পাড়া মহল্লায় বিশৃঙ্খলা রোধে অবস্থান নিতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিল শেষে বক্তব্যে তিনি একথা বলেন। মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

তারা বলেছে ডিসেম্বরে তারা ফিরে আসবে, আমিও চাই তারা ডিসেম্বরে ফিরে আসুক। আমাদের ভাই সন্তানদের হত্যা করে পুড়িয়ে মেরেছে এই নিষিদ্ধ দল। আপনাদের জন্য ঝাঠা হাতে প্রস্তুত রয়েছে। আপনারা রাজনীতি কারণে ঢেউলিয়া হয়ে গেছেন, এতগুলো অন্যায় করে ক্ষমা না চেয়ে ফিরতে চান।

রাজপথে কখনো মাস্ক পড়ে মিছিল করি নাই, আপনাদের যদি সাহস থাকে স্বশরীরে উপস্থিত হয়ে গণতান্ত্রিক ভাবে মোকাবেল করেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের মা বোনেরা ঝাধা হাতে দাড়িয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *