ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যেতে হবে : তারেক রহমান

আড়াইহাজার জাতীয় জেলাজুড়ে রাজনীতি সারাদেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন এবার তাহাজ্জুদের সময় উঠে ভোটকেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যেতে হবে লাইন দিতে হবে।

এবারও একটি দলের ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন মা-বোনদের দিয়ে নিরীহ মা-বোন যারা ভোটার গিয়ে গিয়ে তাদের এনআইডি নম্বর নিচ্ছে, তাদের ফোন নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে।

যারা নিচ্ছে তারা কারা জানেন? নিরীহ মা-বোনদের বিভ্রান্ত করে যারা এসব নিচ্ছে, বিভিন্ন কথা বলছে। তাদের এই কাজগুলি করছে পত্রিকায় খবর উঠেছে।

‎​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩ টায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ​আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

‎বিকেল থেকেই আড়াইহাজার উপজেলা , আড়াইহাজার পৌরসভা এবং গোপালদী পৌরসভা ও থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সন্ধ্যার মধ্যেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

‎এ সময় তারেক রহমান বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটের কথা আমরা অনেক আগে থেকে বলেছিলাম। সরকার সেটা পূরণ করেছে, সবটা না পারলেও অনেকটা করেছে।

কিন্তু পত্রিকার খবরে দেখলাম, পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছে। কাজেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ষড়যন্ত্র করে ভোট পেতে চায়, সেই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

আমি যাদের দায়িত্ব দিয়েছি তাদেরকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে। দেশের মালিক জনগণ, জনগণেই সিদ্ধান্ত নিতে হবে কারা দেশ চালাবে।

‎তারেক রহমান বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা ও গুমের সংস্কৃতি চালানো হয়েছে।

২০২৪ সালের ৫ই আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে। সেই অধিকার আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে।

‎​বক্তব্য শেষে বিএনপির তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ -২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ -১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ -৪ বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং দলীয় প্রার্থীর জন্য ধানের শীষ ও জোট প্রার্থীর জন্য খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

‎নারায়গঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, যুবদল সভাপতি আব্দুল মোয়ামেন মুন্না, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ হোসেন টুটুল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *