ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যেতে হবে : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন এবার তাহাজ্জুদের সময় উঠে ভোটকেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যেতে হবে লাইন দিতে হবে। এবারও একটি দলের ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন মা-বোনদের দিয়ে নিরীহ মা-বোন যারা ভোটার গিয়ে গিয়ে তাদের এনআইডি নম্বর নিচ্ছে, তাদের ফোন নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে। যারা নিচ্ছে তারা […]

Continue Reading

‘পরগাছা’ কাসেমী সন্ত্রাসী-চাঁদাবাজকে নিয়ে ভয় দেখাচ্ছে: গিয়াস

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে ‘পরগাছা’ বলে মন্তব্য করে আসনটির স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “আমার প্রতিপক্ষ এক ব্যক্তিকে এই এলাকার মানুষ ভালো করে চিনে না, জানে না। কোনো মানুষের উপকার করে নাই। তাকে একটা পরগাছার মতো বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই এলাকার মানুষ ব্যক্তিকে চিনে, মার্কা চিনে […]

Continue Reading

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বললেন ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে আর অতীতের মতো ‘কালো রাজনীতির’ পরিবেশ তৈরি করতে চান না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি। শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে […]

Continue Reading

আমি আপনাদের সেবক: কালাম

‘জনগণের দাবিতে’ বিএনপি নারায়ণগঞ্জ-৫ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করেছেন মন্তব্য করে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি আপনাদের কাছে আগেও এসেছি, এখন আবার এসেছি। আমি আসি নাই, আমাকে আপনারা টেনে নিয়ে আসছেন। জনগণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব আমাকে আপনাদের কাছে পাঠাইছে।” শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বন্দর […]

Continue Reading

নারায়ণগঞ্জে জামায়াত নেতৃত্বাধীন সমমনা জোটের ভোট কত?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ইসলামিক ও সমমনা ১১ দলীয় জোটের সাতটি দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই জোটের সাতটি দলের পনেরো প্রার্থী এখন ভোটের লড়াইয়ে রয়েছেন। এ তালিকায় জামায়াতে ইসলামী ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টিসহ বিভিন্ন শরিক দলের নাম এখানে […]

Continue Reading

প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে আজাদ-গিয়াসের দৌড়ঝাপ

সবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রচারণা শুরুর এখনো বেশ দেরি। কিন্তু এরই মধ্যে প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রচারণায় নামার আগেই কে, কাকে পিছনে ফেলবেন- সে হিসাব কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। এ দৌড়ে শামিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও বিএনপির নজরুল ইসলাম আজাদের মতো […]

Continue Reading

বিএনপির বিদ্রোহী হতে চাননি, তাই রিপাবলিকানে মোহাম্মদ আলী

বিএনপির বিদ্রোহী প্রার্থী হতে চাননি বলেই বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলটির নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আলী বলেন, “আমার নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে আমাকে […]

Continue Reading

নারায়ণগঞ্জে পোস্টাল ভোটার ২৩ হাজার ৪৫৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ২৩৪৫৭ জন ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে অনুমোদন পেয়েছেন ২৩২৫৭ জন ভোটার। অনুমোদিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৮৪২৯ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫০২৮জন। সেই সাথে অনুমোদনের অপেক্ষায় আছেন নিবন্ধন করা ২০০ জন ভোটার। নির্বাচন কমিশন (ইসি) অফিসিয়াল […]

Continue Reading

নারায়ণগঞ্জ-৫ আসনে কালামের বিরুদ্ধে নেই শক্ত প্রতিদ্বন্দ্বী

সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড এবং বন্দর উপজেলা এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন। আসনটি শিল্প-বাণিজ্যে সমৃদ্ধ জেলার মূল শহরে হওয়ায় সবদিক থেকেই গুরুত্বপূর্ণ। তাই জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী দেয়ার ক্ষেত্রে আলাদাভাবে গুরুত্ব দেয় রাজনৈতিক দলগুলো। ফলে প্রায় সবাই চেষ্টা করেন প্রভাবশালী, হেভিওয়েট ও যোগ্য ব্যক্তিকে প্রার্থীতা দিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। […]

Continue Reading

নারায়ণগঞ্জে ৪০ প্রার্থী বৈধ, বাতিল ১৬

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। বাতিল হয়েছে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীসহ ১৬ জনের মনোনয়নপত্র। তবে, পাঁচটি আসনেই বিএনপি ও তাদের জোট ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের […]

Continue Reading