টাকা ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে এক ঠিকাদারি ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কনকর্ট সিটির বিপরীত পাশে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রবিবার (৯ নভেম্বর) দুপুরে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভুগী ব্যবসায়ী মুরাদুর রহমান […]

Continue Reading
আজহারুল ইসলাম মান্নান

ভোট নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : আজহারুল ইসলাম মান্নান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাাঁও) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি মো: আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের আপোষহীন নেত্রীকে ৭ বছর জেলে রেখেছে। তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনেক নিল-নকশা করেছে কিন্তু তিনি দেশ ছেড়ে যায় নাই। স্বৈরাচারী সরকার কিন্তু […]

Continue Reading

গিয়াস উদ্দিন সাহেব আমার বড় ভাই তার দেখা করতে বারবার আসবো— বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান

আজহারুল ইসলাম মান্নান ‘সাক্ষাতে গিয়ে দেখা পেলেন না গিয়াস উদ্দিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্ত বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনের সৌজন্য সাক্ষাতে গিয়ে তার দেখা পাননি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল তিনটায় আজহারুল ইসলাম মান্নান গিয়াসুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ গিয়াসউদ্দিন […]

Continue Reading

নারায়ণগঞ্জে চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নারায়ণগঞ্জ-৪ আসন বাদ রেখে বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহরুল ইসলাম মান্নান এবং […]

Continue Reading

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক […]

Continue Reading

সোনারগাঁয়ে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে তাকে বন্দুক দেখিয়ে হত্যার হুমকির অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাতে তাকে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান ভূঁইয়া সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকার বাসিন্দা। তিনি সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। গ্রেফতারের সময় তার হেফাজত […]

Continue Reading

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ

নারায়ণগঞ্জে রমজানে যাত্রীদের ভোগান্তি কমাতে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে রাতদিন কাজ করে যাচ্ছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। সরজমিন ঘরে দেখা গেছে বুধবার (১২ মার্চ) সকাল থেকে কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া, লাঙ্গলবন্দসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় কোথাও গাড়ির চাপ বা জট নেই। সকলেই স্বস্তির রমজানে চলাচল করছেন। এর মধ্যে যারা গন্তব্যে যাওয়ার মত তারা […]

Continue Reading

গণধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে গণ-ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী হাসান নামে যুবকের বিরুদ্ধে। গড়িমশি করে সোনারগা থানা মামলা নেওয়ায় আইজিপির নিকট অভিযোগ করে ভুক্তভোগী ঐ নারী, আইজির ধাক্কা খেয়ে ওসি এম এ বারী মামলা নিয়েছে বলে জানায় বাদীনি কিন্তু মামলা নিলেও আসামী গ্রেফতার করেনি সোনারগাঁও থানা পুলিশ। এ […]

Continue Reading

সোনারগাঁয়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর ঢালে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর […]

Continue Reading

সোনারগাঁয়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী রিমাণ্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ৷ বুধবার সকালে শুনানি শেষে এ রিমাণ্ড আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত৷ এর আগে ওই মামলায় ৫ দিনের রিমাণ্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলে পুলিশ৷ সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা […]

Continue Reading