কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র দুই সদস্য গ্রেপ্তার,হেরোইন, গাঁজা, ইয়াবাসহ ছুরি-চাপাতি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ‘ডি কোম্পানি’ নামক কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল। র‌্যাব জানায়, মঙ্গলবার রাতভর পরিচালিত এ বিশেষ অভিযানে মাসদাইরের একটি ভাড়া বাসার […]

Continue Reading

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ […]

Continue Reading

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও সাংবাদিক জিসানের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা

নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও সাংবাদিক জিসানের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। রোববার (১৮ মে) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন বলেন, প্রশাসনে যারা আছেন তারা ভাল করে জানেন। এক এগারোর সময় যখন সকলে চুপ ছিল তখন সাংবাদিকেরা কথা বলেছে। জুলাই […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে জমির নির্মাণ কাজে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,সিদ্ধিরগঞ্জে জমির সীমানা নির্মাণ কাজে বাঁধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে জনৈক ইলিয়াস ও ফজলুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাসিমা আক্তার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, জালকুড়ি মৌজাস্থিত তার ১৬.৫০ শতাংশ জমি জবরদখল করতে বিবাদীরা দীর্ঘদিন যাবৎ পায়তারা করছে। এর ধারাবাহিকতায় বিবাদীরা প্রায়ই ভুক্তভোগীকে […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো-ঘ-০২-২০৪০) গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী, নগদ অর্থ লুট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে মো: হারুন অর রশিদ (৩২) নামে এক পরিবহন ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পরেছেন। এসময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ মে) ভোর সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পারিজাত মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।ছিনতাইর শিকার ব্যবসায়ী হারুন অর রশিদ সোনারগাঁয়ের কাঁচপুর গোপালপাড়া এলাকার মো: […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই এলাকার সজীব রায় (২৩)। তারা […]

Continue Reading

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের সংঘাত : নিহত ১, প্রধান আসামিসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রোববার সকালে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুরের ইসলামপুর থানাধীন বাইনাবাড়ি গ্রামের মোল্লার ছেলে আব্দুল (১৬) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার লতিফের ছেলে ওসমান (১৬)। স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের লাকি বাজার […]

Continue Reading

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনঃচালু: নাগরিক সেবায় নতুন আশার আলো

নারায়ণগঞ্জ, ৪ মে ২০২৫: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে পুনঃচালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। উক্ত অফিসটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (পাসপোর্ট), উপ-বিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) সহ গণমাধ্যমকর্মীরা। আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নবনির্মিত এই অফিস এখন থেকে পুনরায় পাসপোর্ট […]

Continue Reading

শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নীট কনসার্নের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম শিপলু। এতে আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক […]

Continue Reading