সড়ক দুর্ঘটনায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক আব্দুল কুদ্দুস (৩৫) নিহত হয়েছেন। সোমবার (০১ সেপ্টেম্বর ) সকাল প্রায় ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে, দশতলা সংলগ্ন( বেঙ্গলের মোড় )এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের সিমরাইলের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, উল্টো দিক থেকে আসা দুটো ইজিবাইককে সাইড দিতে গিয়ে সে ডান দিকে […]

Continue Reading
প্রতারণা

সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ, ধর্ষণ ও অর্থ আত্মসাৎ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩৪) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) ভোরে আড়াইহাজার থানার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে […]

Continue Reading
বৈদ্যুতিক শর্টসার্কিট

সিদ্ধিরগঞ্জে হিরাঝিল এলাকায় বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে। শনিবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মুড়ির কারখানা গলিতে জনৈক জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর ও আদমজী ইপিজেড, ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, তাহেরা (৬৫) হাসান (৩৭), সালমা […]

Continue Reading

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারে ধাক্কা দিয়ে বাস উল্টে আহত ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের জানান, কিশোরগঞ্জগামী ‘ইটনা পরিবহন’ বাসটি চলন্ত অবস্থায় সড়কের মাঝের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এতে তিনজন আহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর চিটাগংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় […]

Continue Reading

বিএনপির অফিসে বিএনপির নেতা-কর্মীদের হাতে খুন: মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতা-কর্মীদের হাতে নিহত মো. জাহাঙ্গীর হোসেনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সেলিনা বেগম বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন বলে জানান এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। তবে, বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। […]

Continue Reading

আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযান, দুই নারী আটক বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আফসান। অভিযানে […]

Continue Reading

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ১০ হাজার টাকা অর্থদণ্ড,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মানিক পাটোয়ারী (৫৭)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মানিক পাটোয়ারী […]

Continue Reading

নারায়ণগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় নিহত যুবক জনি সরকারের বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে ফতুল্লার লালখা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নিহত জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তারা ফতুল্লার শিয়াচর লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে […]

Continue Reading

১৫ হাজার মানুষের ঈদ পুনর্মিলনীতে,নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশিত মাসুদুজ্জামান মাসুদ

দেশের ব্যবসায়ী সমাজে পরিচিত মুখ আলোচিত ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান মাসুদ এখন নারায়ণগঞ্জের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। স্বনামধন্য এই শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসার পর এবার ১৫ হাজার মানুষের ঈদ পুনর্মিলনী আয়োজন করে আবারও আলোচনায়। শহরের বরফকল এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গন […]

Continue Reading

পাঠ্যপুস্তক থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে,মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না, হাইকোর্ট থেকে অধ্যাদেশ জারি করে রায় দেওয়া হয়েছিলো। বর্তমানে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা দেশের স্বাধীনতায় জিয়াউর রহমানের অবদানের বিষয়ে জানেই না। পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। […]

Continue Reading