শেখ হাসিনা দেশে ফিরবেন এই কথা পাগলও বিশ্বাস করে না

শেখ হাসিনা দেশে ফিরবেন এই কথা পাগলও বিশ্বাস করে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি ঠুস করে দেশে ঢুকে পড়বেন। এই কথা পাগলও বিশ্বাস করে না। যার হাতে সরকারের প্রত্যেকটি বাহিনীসহ হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, যুবলীগ থাকার পরও যে মহিলা নেতাকর্মীদের রেখে পালিয়ে যায় তিনি আবারও দেশে আসবেন। […]

Continue Reading
প্রশাসনের অনুমতি না পাওয়ায় পণ্ড হলো লালন মেলা

প্রশাসনের অনুমতি না পাওয়ায় পণ্ড হলো লালন মেলা

শহুরে কোলাহলমুক্ত ছায়াসুবিনিড় গ্রাম মধ্য নরসিংহপুর৷ নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের গ্রামটিতে গেল কয়েক বছরের মতো মরমি সাধক ফকির লালন শাহের ভক্তদের ‘মহতি সাধুসঙ্গ ও লালন মেলা’র আয়োজন করা হয়েছিল৷ শুক্রবার সন্ধ্যায় ‘গুরুকর্মের’ মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়ে দু’দিন ধরে চলতো লালনের সঙ্গীত চর্চা৷ দেশের বিভিন্ন জেলায় থাকা লালনভক্তরা আমন্ত্রিত৷ গান পরিবেশনের তালিকায় শফি মন্ডলের […]

Continue Reading
narayanganj express

নতুনভাবে মহানগর বিএনপির হাল ধরতে যাচ্ছেন কালাম পরিবার

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে কালাম পরিবারের প্রত্যাবর্তনের বার্তা পেয়েছে বিএনপির নেতাকর্মীরা। ৫ আগস্টের আগে থেকেই বিএনপির রাজনীতিতে কালাম পরিবারের বিপরীতে বর্তমান মহানগর বিএনপির নেতৃত্বের মধ্যে স্নায়ুযুদ্ধ চলমান ছিলো। সেই স্নায়ুযুদ্ধ সহিংসতায় রূপ নেয় ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্দরে সদস্য সচিবকে মারধর ও পাল্টা হামলার মধ্য দিয়ে। মামলা হামলা করে কিছুটা কোনঠাসা করে ফেললেও ফের প্রত্যাবর্তন ঘটেছে […]

Continue Reading

শিক্ষার্থীদের ‘হাফপাস’ কার্যকর না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা কমলেও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবি বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্দ শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে বাস মালিকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। শিক্ষার্থীদের ‘হাফপাস’ কার্যকর না হলেও আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন। […]

Continue Reading

ব্যবসায়ী সাব্বির হত্যা, জাকির খানের উপস্থিতিতে প্রতিদিন হবে সাক্ষ্যগ্রহণ

ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয় জাকির খানকে। এসময় সাব্বির হত্যা মামলায় আদালতে সাক্ষ্য প্রদান […]

Continue Reading
আসামি

নারায়ণগঞ্জ সদর থানার ওসিসহ ৩ পুলিশ ক্লোজড

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলামসহ ৩ পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। অপর দুই জন পুলিশের কর্মকর্তা হলেন উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও উপ পরিদর্শক (এসআই) সেলিম। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ তথ্যটি […]

Continue Reading

নতুন করে কেউ কেউ গডফাদার হওয়ার পাঁয়তারা করছে: রফিউর রাব্বি

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, নারায়ণগঞ্জে আগের মাফিয়ারা বিতাড়িত হওয়ার পর নতুন করে কেউ কেউ মাথাচাড়া দিয়ে গডফাদার হওয়ার পাঁয়তারা করছে। গত ১৬ বছর আওয়ামী লীগের দুশাসনের সময় নারায়ণগঞ্জের মানুষ দুর্বিষহ অবস্থায় ছিল। যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নারায়ণগঞ্জের মানুষ, আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রম করেছি। কেউ যদি মনে করে, গডফাদার বিতাড়নের […]

Continue Reading

শিক্ষার্থীদের হাফ পাসসহ কমেছে বাসভাড়া, হরতাল প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা এবং এসি বাসভাড়া ৭০ টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। একইসাথে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসনের এ ঘোষণার পর রোববারের ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন […]

Continue Reading

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ বাসস্ট্যান্ড-কাউন্টার অপসারণ এবং অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল এগারোটায় শহরের লিংক রোড থেকে শুরু করে চাষাড়া মোড় ও বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা […]

Continue Reading

জলাবদ্ধতা নিরসনে চলছে ৪০ কোটি টাকার গভীর ড্রেনের কাজ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছে জলাবদ্ধতা নিরসনে বঙ্গবন্ধু সড়কের গভীর ড্রেন নির্মাণ কাজ। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সড়কের পূর্ব ও পশ্চিম পাশে প্রায় ৭ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। নাসিক প্রকৌশল বিভাগের মতে, এ প্রকল্পে শহরের ড্রেনেজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর, মাসদাইর ও […]

Continue Reading