
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ডাকাতি প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মাদকদ্রব্যসহ গ্রেফতার।
২১/০১/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২২.২০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক টিম সিদ্ধিরগঞ্জ থানাধীন আরামবাগ চিত্তরঞ্জন সাকিনস্থ বড় পুকুর পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানের ভিতরে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে
১। মোঃ মহিন (২৯), পিতা- মৃত দ্বীন ইসলাম, মাতা- শেফালী বেগম, সাং-মাঝিপাড়া, রসুলবাগ, গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সজিব (২৮), পিতা- আব্দুল করিম, মাতা- কাকলী বেগম, সাং- চান্দেরহাওলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, এ/পি-পাঠানটুলি কবরস্থানের পাশে, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ রনি (৩০), পিতা-মোঃ ইব্রাহিম, মাতা- নূরজাহান, সাং-মাঝিপাড়া, রসুলবাগ, গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ বাবু (৩০), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- মৃত সুফিয়া বেগম, সাং-গোদনাইল, আরামবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ হাসান (২০), পিতা- মৃত কামাল হোসেন, মাতা- সালেহা বেগম, সাং- তাঁতখানা, চৌধুরীবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৬। ইমন (২৫), পিতা- মৃত আইয়ুব আলী, মাতা- মুক্তা @ মুক্তি বেগম, সাং- তাঁতখানা, চৌধুরীবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের আটক করে।
এসময় তাদের হেফাজতে থেকে (ক) ০১ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো চাপাতি (খ) ০১টি স্টীলের তৈরী স্টীল ও প্লাস্টিকের বাটযুক্ত সুইচ গিয়ার, (গ) ০১ টি লোহার বাটযুক্ত লোহার তৈরি ধারালো ছুরি, (ঘ) ০১টি কালো রংয়ের স্টীলের তৈরী ও স্টীলের বাটযুক্ত সুইচ গিয়ার, (ঙ) ০১টি লোহার তৈরী ধারালো কুড়াল জাতীয় অস্ত্র, (চ) ০১ টি লোহার তৈরি করাত, (ছ) ০১টি লোহার রড, (জ) ০১ টি এসএস পাইপ এবং অবৈধ মাদকদ্রব্য (১) ১০০ পুড়িয়া হেরোইন (২) ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
অতঃপর এসআই (নিঃ)/গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে ধৃত আসামীসহ পলাতক আসামী ৭। মোঃ শামীম (৩৩), পিতা-একরাম হোসেন, সাং-মাঝিপাড়া, গোদনাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৮। মোঃ জসিম (৩৮), পিতা-দ্বীন মোহাম্মদ, সাং-মাঝিপাড়া, গোদনাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং অজ্ঞাতনামা আরো ৮/৯ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির জন্য পেনাল কোড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ০২ টি এজাহার দায়ের করলে আসামিদের বিরুদ্ধে ২ টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

