রূপগঞ্জে সড়কের পাশে যুবকের লাশ

রূপগঞ্জে সড়কের পাশে যুবকের লাশ, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

ক্রাইম জেলাজুড়ে ঢাকা রূপগঞ্জ সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে গোবিন্দ কুমার মজুমদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ঢাকা-মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাইপাস সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিবিআই নারায়ণগঞ্জের একটি দল ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত গোবিন্দ কুমার মজুমদারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহটি ঢাকা-মদনপুর বাইপাস সড়কের পাশে ফেলে যায়।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *