নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত তিন থানার পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

আইন আদালত জাতীয় জেলাজুড়ে ফতুল্লা সদর সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত তিন থানার পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ পুলিশ-এর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করে যোগদান ও প্রস্থান প্রতিবেদন দাখিল করতে হবে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এ আদেশে আরও বলা হয়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

বদলীকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
মো. আব্দুল মান্নান, যিনি এতদিন ফতুল্লা মডেল থানা-র ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সদর মডেল থানা-র ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিবি (সদর জোন) নারায়ণগঞ্জের ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-কে ফতুল্লা মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে লাইনওয়ার পুলিশ অফিসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হক-কে সিদ্ধিরগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এই বদলি ও পদায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *