তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

জাতীয় জেলাজুড়ে শিক্ষা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ হাবিবুল্লাহ মডেল হাই স্কুল ও হাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, ড.মীম আতিকুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাসউদুর রহমান ডিএডি, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। মনির হোসেন হেলালী ভারপ্রাপ্ত প্রিন্সিপাল,তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, চিটাগাংরোড শাখা, মো: শফিউর রহমান খান (লিটন), প্রধান শিক্ষক, হাবিবুল্লা মডেল হাই স্কুল, শোয়াইব হোসাইন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, মাঞ্জুরুর রহমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা ও নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধান ও সহকারী প্রধানগন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, পিটি-প্যারেড ও সম্মান সালাম, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক গান, তানযীমুল উম্মাহ’র থিম সং,পরিবেশন করে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার শিল্পীগোষ্ঠী।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে দৌড়, লাফ, এবং বিভিন্ন দলগত খেলায় অংশগ্রহণ করে ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুহতারাম মাওলানা মোহাম্মদ কবির হোসাইন। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক-অভিভাবিকা মন্ডলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কো-অর্ডিনেটর নূর হোসাইন ও এসি: কো-অর্ডিনেটর হাফেয মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *